Monday, December 23, 2024

Travel to india Digha

দীঘা বা দিঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত। দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় ৭ মিটার উচ্চতাবিশিষ্ট ঢেউ বালুকাভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। এখানে ঝাউ গাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে; যা ভূমিক্ষয়রোধেও সমান সাহায্য করে।
দীঘার প্রধান আকর্ষণ এখানকার সমতল দৃঢ় বেলাভূমি যা পৃথিবীর অন্যতম প্রশস্ত বালুতট।

নিউ দীঘা: এটি এই শহরের একটি নতুন মনোরম অংশ। এখানে জাতীয় বিজ্ঞান প্রত্নশালার উদ্যোগে একটি অভিনব বিজ্ঞানকেন্দ্র ও সামুদ্রিক সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে।
অমরাবতী লেক: এখানে লেকের সাথে ছোট একটি পার্ক ও একটি সর্প-উদ্যান আছে। নৌকা ভ্রমণের সুবিধাও বিদ্যমান।
জুনপুট: এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত মৎস্য দপ্তরের মৎস্যচাষ ও মৎস্য গবেষণাকেন্দ্র আছে।
মন্দারমণি:কাঁথি থেকে ১২ কিমি দূরে অবস্থিত বালুকাভূমিটির নাম স্থানীয় মন্দার ফুলের নামানুসারে রাখা হয়েছে। লাল কাকড়া অধ্যুষিত জায়গাটি এখন অন্যতম জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র।
তাজপুর: মন্দারমণি ও দীঘার নিকটে অপর একটি পর্যটন কেন্দ্র তৈরী হয়েছে। এখানে একটি সমুদ্রবন্দরের কাজ চলছে।
উদয়পুর: নিউ দীঘার পাশে উড়িষ্যার বালেশ্বর জেলা ও বাংলার সীমানায় উদয়পুর সমুদ্রতট।
শিবমন্দির, চন্দনেশ্বর: দীঘার ৬ কিমি পশ্চিমে এটি অবস্থিত।
শঙ্করপুর: দীঘা থেকে ১৪ কিমি দূরে দীঘা-কাঁথি রোডের পাশে এটি একটি নব্য আবিষ্কৃত সমুদ্র সৈকত।
জগন্নাথ মন্দির (নির্মাণাধীন)

Travel to india Digha

দীঘা বা দিঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত। দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় ৭ মিটার উচ্চ...